গোপালদীতে জাতীয় পাটির প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

234
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আসনের জাতীয় পাটির প্রার্থী আলমগীর সিকদার লোটনের নির্বাচনী পথ সভা গোপালদী বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এ হান্নান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার জোটন, সায়েম সিকদার. মাইনুদ্দিন ভুৃইয়া, স্বপন মেম্বার, সবুজ সিকদার, রুহেল সিকদার, মোক্তার হোসেন আজাদ। পথ সভায় হাজারো নেতা কর্মীর ঢল নামে। সভায় আলমগীর সিকদার লোটন বলেন, আমি দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আসছি। আপনারা ৭ তারিখে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন। কোন হুমকিকে ভয় পাবেন না। জীবনে বহুবার জেল খেটেছি। যদি নির্বাচনে কারচুপি করা হয় বাধাঁ দিয়ে না হয় আরেক বার জেল খাটমু। তিনি বলেন, অনেক জায়গায় আমাদের নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে। কোন ভয়কে তোয়াক্কা না করে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন।