বিশেষ প্রতিনিধি:আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার এর উদ্যোগে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ ও উপজেলা প্রশাসন, হোসেনপুর হতে প্রাপ্ত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আলোকিত সামাজিক সংঘ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এহছানুল হক, উপজেলা সমাজসেবা অফিসার, হোসেনপুর, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইশতিয়াক হোসাইন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হোসেনপুর, কিশোরগঞ্জ এবং আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক, হোসনেপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান,
৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শফিউল্লাহ কারার, সভাপতি, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও সিনিয়র শিক্ষক, ঢাকা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। এসময় উপস্থিত
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



