২০২৩ সালকে পিছনে ফেলে আসল ২০২৪ সাল । আমাদের আড়াইহাজারের পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। শেষ হয়ে গেল আরও একটি বছর। ২০২৩ সালের যাবতীয় আনন্দ সাফল্য দুঃখ, গ্লানি থেকে কিছুটা অভিজ্ঞতার সংযোগ করে ২০২৪ সালে পা রেখেছে বিশ্ব। তবে বছরটা যাতে আনন্দদায়ক সুখকর হয়েওঠে, সাফল্যে ভরে উঠে, সেজন্য প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়ে ফেলুন। বুঝিয়ে দিন আপনার ভালোবাসা ও আন্তরিকতা কতটা তাদের প্রতি। একটা সময় শুভেচ্ছা পাঠানোর ধুম ছিল গ্রিটিংস কার্ডে। বছর শেষে গ্রিটিংস কার্ডের দোকানগুলোতে উপচে পড়তো ভিড়। তবে প্রযুক্তি এসে হাত থেকে গ্রিটিংস কার্ড কিরে গুজে দিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে মত একাধিক মেসেজিং সাইট। ইতিমধ্যে সব জায়গায় ঢুকতেই শুরু করেছে শুভেচ্ছা বার্তার ঢেউ। অন্যান্য সমস্ত উৎসবের মতোই বছরের শুরুর দিন মানেই প্রিয় বন্ধু প্রিয় মানুষকে পাঠিয়ে দেওয়া এক টুকরো শুভেচ্ছা বার্তা। তাই আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? প্রিয়জন, প্রিয় বন্ধুর জন্য এখনই বেছে পাঠিয়ে দিন আপনার পছন্দসই শুভেচ্ছা বার্তা। যা আপনার প্রিয় মানুষের নতুন বছরটিকে করে দেবে আরো উজ্জ্বল, আরো রঙিন। নতুন বছরে জীবন হয়ে উঠুক রামধনুর মত রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে পড়ুক জীবন জুড়ে। আমাদের আড়াইহাজারের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার।



