আমাদের আড়াইহাজার ডটকম নিয়ে কিছু

379
ফেসবুকে ফলো করুন

নতুন বছর। নতুন করে পথচলা। নতুন চিন্তাভাবনা। সবকিছু নতুন করে সাজানো। তবে আমাদের আড়াইহাজার ডটকম অনলাইনটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই সারা দুনিয়াতে ছড়িয়ে থাকা আড়াইহাজারবাসীকে এক সূতোয় গেথে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করে আসছে। বিশে^র যে কোন প্রান্তে বসে আমাদের অনলাইনে যুক্ত হওয়া যায়। ক্লিক করলে মূহুর্তেই চোখের সামনে তুলে ধরে পুরো আড়াইহাজার উপজেলাকে। যেনো এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি।
আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইনটিও বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তাই আমাদের কাল। কেউ না কেউ আমাদের সাফল্যে কষ্ট পায়। আমরা তাদের জন্য দোয়া করি। ওরা আছে বলেই আমরা বার বার দ্বিগুন উৎসাহ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ি। কঠোর পরিশ্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ ও ছবি প্রচার করি। হ্যাঁ আমাদের কাছে সব ঘটনাই নিউজ নয়। কিছু কিছু ঘটনাকে আমরা জেনেবুঝেই প্রকাশ করি না।
বর্তমানে দেশে সংবাদপত্রের অভাব নেই। হরেক রকম ও হরেক ধরনের সংবাদ মাধ্যম। কিছু প্রিন্ট ভার্সন আছে। অনলাইন নাই। কিছু অনলাইন আছে। প্রিন্ট ভার্সন নাই। কিছুতো দুটো মাধ্যমেই অনিয়মিত। আমরা সর্বদা আমাদের সম্মানিত পাঠকসমাজের কাছে দায়বদ্ধ। আমরা যে কোন ঘটনাতেই পাঠকের সাথে একটা যোগসূত্র তৈরী করার চেষ্টা করি। এবং যোগসূত্রটা বজায় রাখার চেষ্টা করি। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি।
মূলত: আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতাকে পছন্দ করি। যে কোন পাঠক যে কোন বিষয়ে আমাদের সাথে তার আইডিয়া শেয়ার করতে পারেন। পাঠকরাই আমাদের প্রাণ। তাদের জন্যই আমাদের এই কর্মযজ্ঞ। পাঠকের আস্থা আমাদের চলার পথের পাথেয়। সবাই আমাদের সাথেই থাকবেন। নিয়মিত মতামত জানাবেন। সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আমিন।