একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়াই হোক ঈদুল ফিতরের অঙ্গীকার – মাসুম বিল্লাহ

427
ফেসবুকে ফলো করুন

আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্তে আপনাকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের জন্য নিয়ে আসে খুশি, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। এ দিনে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেই, একে অপরের ভুলত্রুটি ক্ষমা করে দেই এবং নতুন করে ভালো থাকার প্রয়াস নিই। আসুন, ঈদের এই মহিমান্বিত দিনে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি এবং সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। ঈদ মোবারক!