ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাপাহাড়িয়া ইউনিয়ন এর উদ্যোগে ৫ ই এপ্রিল রোজ শনিবার বাদ মাগরিবের ইউনিয়ন জামায়াতের অফিসে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ১১-২৫ই এপ্রিল পর্যন্ত গনসংযোগ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কালাপাহাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যক্ষ মহিবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডা. আশিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর হাজারীবাগ থানার জামায়াতের
কর্মপরিষদ সদস্য রাসেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
তালিমুল কুরআন বাহারাম শাখার দায়িত্বশীল হাফেজ নাজমুল হোসেন ।
ইউনিয়ন জামায়াতের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিপু ,বাইতুল মাল সম্পাদক মনির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান রতন, যুব ও ক্রিরা সম্পাদক জাকির হোসেনসহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।



