স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলা সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই কমিটি গঠন করা হয়। এই সময় আড়াইহাজার উপজেলার বাসিন্দা জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান ছাত্রদের মিলন মেলায় পরিনত হয়।
এই সময় সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি. জালকুড়ি শাখার ব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামান মিলন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলএন্ডকলেজের সহকারী অধ্যাপক মো: সোহেল রানা,আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ.বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আলী,একিা্রম ব্যাংকের আড়াইহাজার শাখার ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ, ব্র্যাক ব্যাংকের অফিসার শাহাব উদ্দিন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হযরত আলী, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, রবিউল ইসলাম সুজনসহ সাবেক ছাত্ররা প্রমুখ।
কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯—২০ সেশনে শিক্ষার্থী দড়িবিশনন্দী গ্রামের বাসিন্দা মো: বকুল ইসলামকে সভাপতি ও ২০১৯—২০ সেশনে শিক্ষার্থী মো: আরিফুল ইসলামকে আগামী এক বছরের জন্য সাধারণ সম্পাদক নিবার্চিত করা হয়েছে। এই কমিটি আড়াইহাজার উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য কাজ করবেন বলে সাবেক ও বর্তমান ছাত্ররা সিদ্ধান্ত নেন।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ফেসবুকে ফলো করুন



