স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ ও ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবনের ওপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় আড়াইহাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজ ও ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবনের ওপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি আড়াইহাজার থানাধীন শহীদ মঞ্জুর স্টেডিয়াম হতে শুরু করে -আড়াইহাজার বাজার-চৌরাস্তা – বাঘানগর চৌরাস্তা- ইউনাইটেড স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে আবির হাসান, মো. ইয়ামিন আদনান, তন্ময় হাসান সিয়াম ও ফারদিনসহ ঢাকা সিটি কলেজ, আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়,আড়াইহাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজ সহ আড়াইহাজারের বিভিন্ন স্কুল কলেজের ৩৫/৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপস্থিত ছাত্র-ছাত্রীগণ এসময় শ্রাবণের উপর হামলাকারী মোক্তার , রাজিব , সিয়াম , তামজিদ , রমজান , তানভীর , রাব্বী , স্বপন ও আতিকদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান। তারা হামলাকারীদের গ্রেফতার, বিচারের দাবিতে এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেন।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ এসময় ইউনাইটেড স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত স্বপ্নের দোকান অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সাথে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক এসময় আসামিদেরকে গ্রেফতার এবং বিচারের আওতায় আনার আশ্বস্ত করলে সকাল ১১:৪৫ টায় বিক্ষোভ মিছিলিটি সমাপ্ত করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান অত্র এলাকার বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



