বিশেষ প্রতিনিধি: নারায়নগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলায় উন্নীতকরণের কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ মার্চ ২০২৫, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেছ উর রহমান নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলার অর্থনৈতিক, শিল্প ও বাণিজ্যিক গুরুত্ব অনুধাবন করে এটিকে বিশেষায়িত ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জেলার ভৌগোলিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিশেষায়িত জেলা হিসেবে উন্নীত করার প্রস্তাব দেন।সিনিয়র সচিব এ বিষয়ে একটি বিশদ রাইটআপ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক আরো উল্লেখ করেন যে,
নারায়ণগঞ্জ ৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা, শিল্প, বাণিজ্য ও নৌবন্দরের জন্য গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ৫০ লাখের বেশি। বস্ত্র, পোশাক, ডাইং-প্রিন্টিং, জাহাজ নির্মাণ ও প্লাস্টিক শিল্প এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। তাছাড়া জেলায় দুটি অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্প নগরী ও শীতলক্ষ্যা নদীর তীরে গুরুত্বপূর্ণ নৌবন্দর রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের প্রধান অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
নারায়নগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলায় উন্নীতকরণের কার্যক্রম শুরু
ফেসবুকে ফলো করুন



