আড়াইহাজারে ফিলিস্তিনে  হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের  বিক্ষোভ মিছিল

173
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের উপর নির্যাতন এবং মুসলিম ঐতিহ্য ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার সরকারী সফর আলী কলেজ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানার সভাপতি  মুফতি আবু রায়হান সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী, ইসলামী  আন্দোলন বাংলাদেশ আড়াইহাজার থানা এর সাধারণ সম্পাদক ক্বারী আজহারুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি  মওলানা রেজাউল করিম, মাওলানা ইব্রাহিম, ফরহাদ হোসেন, ছাত্র নেতা আবুবকর প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তাগন ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলামনদের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এ সময় ইরসাইল, আমেরিকা ও জাতিসংঘ’কে  হুশিয়ারি দেয়া হয়। ইসলামী রাষ্ট্রগুলোর উপর হামলার ব্যাপারে জাতিসংঘের কাছে জবাব চাওয়া হয়। খ্রিস্টান এবং ইহুদীদের বিচার দাবী করা হয় । বিশ্বের সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনি ও গাজাসহ দেশ ও জাতীর কল্যাণে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।