২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

259
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ডেভিল হান্ট অপারেশনে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় মিয়া (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাঘানগর এলাকা তার নিজ বাসায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হৃদয় মিয়া আড়াইহাজারের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ সংক্রান্তে তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।