হাজিরটেকে পাওনা টাকা নিয়ে মারামারি, আহত ১৫

241
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ১৫ মার্চ ( শনিবার) সন্ধ্যা ৭ টায় হাজিরটেক ঈদগাহ মাঠের পাকা রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাজিরটেক গ্রামের সাবেক ইউপি সদস্য আ. বারেক (৬২) ও একই গ্রামের কাইয়ুম মিয়ার (৫০) গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, প্রথমে তাদের  মাঝে টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে কাইয়ুম এবং বারেক  এর সাথে কথাকাটাকাটি এবং  হাতাহাতির ঘটনা ঘটে।পরে কাইয়ুম এবং বারেক সাথে  উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে যোগদিলে মারামারির ঘটনা ঘটে । এতে উভয় পক্ষের মো. ফাহিম (১৮) , মুক্তার (২০), মোহাম্মদ আওয়াল (৪২), মোঃ হোসেন (৪০), সাত্তার (৪৫) এবং বারেক (৬২), দিদার (২৩), শাহজালাল (২৮), মো. রিপন (২০), মোহাম্মদ সিয়াম (১৫), মো. হাসান (২০), মো. আরমান (২৫), মজিবর (৩৫) আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।