স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, একটি অন্যায় শোষন দূর্নীতিমুক্ত, সমাজ ও রাষ্ট্রের জন্য তাকওয়ার ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে। নারী, নির্যাতন, ধর্ষণ, লুটপাট থেকে তারাই নিজেদের মুক্ত রাখতে পারে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবং তার কাছে জবাবদিহির অনুভুতি নিয়ে কাজ করে। রোযা ফরজ করার মূল উদ্দেশ্য তাকওয়াভিত্তিক জীবন গড়ে তোলা।
তিনি আজ ১৫ মার্চ শনিবার বিকেল বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দুপতারা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা, আড়াইাজার উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ।



