স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে গতকাল শনিবার সকাল ৮ টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ধোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান এই কর্মসূচীর উদ্ধোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ডাঃ চেমন আরা, ডাঃ সারথি রানী রায়, ডাঃ আরিফ হেসেন ভুইয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জানান, এ দিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল ভিটামিন—এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে টার্গেট নির্ধারণ করা হয়েছে ৬—১২ মাস শিশুদের ৬ হাজার ৭১ জন এবং ১২—৫৯ মাস শিশুদের নিধার্রণ করা হয়েছে ৫ হাজার ২শ ৯১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, এ ক্যাপসুল শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে। শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়। ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে। পুষ্টির ঘাটতি পূরণ করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মত্যুর হার ২৪ শতাংশ কমে যায়। তিনি জানান, জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না, ৬ মাসের কম, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
আড়াইহাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ধোধন
ফেসবুকে ফলো করুন



