চৈতনকান্দায় আদ দাওয়াহ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

122
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে আদ দাওয়াহ ফাউন্ডেশন কতৃর্ক আযান—ক্বিরাত—বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চৈতনকান্দা এলাকার মাদরাসাতুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রঙ্গনে এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও মাও. আতাউর রহমান, মাও. আমানুল্লাহ আশরাফী. মাও. সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রয়েল কনজুমার প্রোডাক্টস্ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জিয়া উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, চৈতনকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও দাইরাদীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুছা মিয়া। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিবেশন করেন হিলফুল ফুযুল ইসলামী পাঠাগার। অনুষ্ঠার শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেন।