আড়াইহাজারে ওলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে জামায়াতের ইফতার

173
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ওলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ইফতার করেছেন উপজেলা জামায়াতে ইসলামের নেতারা। বৃহস্পতিবার  উপজেলার মডেল মসজিদ সংলগ্ন উপজেলা অডিটরিয়ামে জামায়াত নেতাদের  পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা দক্ষিণ জামায়াতে সভাপতি মাওলানা মো. হাদিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামের জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা, কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টর ফোরামের এইচ আর ডি সম্পাদক ও কোর কমিটির সদস্য ডা. মো. আব্দুল মালেক, উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ. বাংলাদেশ খেলাফত মজলিশ আড়াইহাজার উপজেলা শাখার সেক্রেটারী মুফতি আশরাফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আড়াইহাজার উপজেলা শাখার  সাধারণ সম্পাদক ক্বারী  আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।