ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন ও সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আসাদুজ্জামান ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব-১১-এর একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।



