খাগকান্দায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

193
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর উদ্যোগে ওয়ার্ড সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে গত ৮ মার্চ রোজ শনিবার বাদ আছর চম্পক নগর বাজার জামে মসজিদে  এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রিন্সিপাল মহিবুর রহমান, উচিৎপুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আরিফ সরকার।

প্রধান অতিথি বলেন , রমজান মাসে যদি আমরা  অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করতে না পারি তা হলে সারা বছর রোজা রাখলেও কোন লাভ হবে না।  আর  একমাত্র আল্লাহর ভয়ই মানুষ কে যাবতীয়  অন্যায় কাজ থেকে রক্ষা করতে পারে।  সমাজ ও দেশ  পরিচালনার জন্য আল্লাহ ভীরু লোক ছাড়া জুলুম নির্যাতন ও অভাব অনটন  দূর করা সম্ভব নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশ আল্লাহ ভীরু লোক দিয়ে পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ। তাই দেশ পরিচালনায় জামায়াত কে সমর্থন দিয়ে সহায়তা করার অনুরোধে জানান।