রামচন্দ্রদী থেকে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

423
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের নুরার ছেলে সফি (৪০)। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।এর আগে ও মাদক বিক্রির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার সে মাদক বিক্রি শুরু করে।