ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে  ২ দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ  

326
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের ব্রাহ্মন্দী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য   লাক মিয়াকে ২  দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান,  ২৬ ফেব্রুয়ারি  বুধবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ ২টি ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে   কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কোর্টে প্রেরণ করেন। আদালত  রিমান্ড শুনানীর জন্য বৃহস্পতিবার ধার্য্য করেন। বৃহস্পতিবার আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের জন্য তাকে শনিবার থানা হাজতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে ২৫ ফেব্রুয়ারি  মঙ্গলবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে হত্যা, অস্ত্র,  চেক জালিয়াতিসহ ৯ মামলার পলাতক আসামী আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাকৃত লাক মিয়া আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকার ছাবেদ আলীর ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের পর থেকে আড়াইজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য লাক মিয়া পলাতক ছিল ।  তার বিরুদ্ধে আড়াইহাজার, মাধবদী ও ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯  মামলা রয়েছে। তাছাড়া চেক জালিয়াতি  মামলায় সে ১ বছরের দন্ড প্রাপ্ত আসামী।  গ্রেফতারকৃত লাক মিয়ার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষের জমি ও বাড়ী দখলের অনেক অভিযোগ রয়েছে। তাকে থানা থেকে ছাড়াতে বিএনপির নেতাদের তদবির করছেন বলেও অভিযোগ উঠেছে।