ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার আড়াইহাজার -বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় অটো চালকের হাত পা বেঁধে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ২৪(ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অটোরিকশাচালকের নাম ইউনুস আলী । তিনি আড়াইহাজার উপজেলার সাদার দিয়া এলাকার ইব্রাহিমের ছেলে।
জানা যায় , ইউনুস আলী আড়াইহাজার সদর থেকে অটো নিয়ে সোমবার রাত ৯ টায় সাদার দিয়া নিজ বাড়ীতে যাওয়ার পথে জালাকান্দিতে পৌঁছানোর পর ছিনতাইকারীরা তাকে আটকিয়ে হাত পা বেঁধে ফেলে। পরে রাস্তার পাশে হাত পা বেঁধে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে হাত পা বাধা অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান , অটো ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই।



