আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

152
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকার মোমেন মিয়ার মেয়ে সুমাইয়া (৮) একা একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। গোসল শেষে বাড়ি ফিরতে দেরী দেখে পরিবারের লোকজন তার খোঁজে নদীর ঘাটে যায়। ঘাটে তাকে না পেয়ে পানিতে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।