আড়াইহাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ দিবস পালিত

153
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ভাষা শহীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর সাবেক আমীর মোতাহার হোসেন ভূইয়া।

এসময়ে উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনে যাদের অবদান ছিল তাদের অনেককে রাজনৈতিক হিংসা বসত হয়ে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হয়েছে।
সাবেক আমীরে জামায়াত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের অবদানকে বাদ দিয়ে  ভাষা দিবসের ইতিহাস সঠিক ও পূর্ণাঙ্গ হতে দিবনা। সময় এসেছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পুনরায় সংশোধন করতে হবে।

আলোচনা শেষে ভাষা শহীদের জন্য ও অন্যান্য সকল আন্দোলনের শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।