স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে হালিমা (৪৫) নামের এক নারী বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ানদী গ্রামের চকে এই ঘটনা ঘটে। নিহত হালিমা উপজেলার আগুয়ান্দী গ্রামের ইব্রাহিমের স্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোপালদী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ধরেছে গ্রামবাসী বিচারের দাবী জানান।
জানা গেছে, ঘটনার দিন সকাল ৭ টায় বাড়ীর পাশে বোরো ধান ক্ষেত দেখতে যান হালিমা। এই খানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি । পরে হালিমার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গার শেখ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে গ্রামবাসী বিদ্যুৎ অফিসের কর্মীদের দোষী দাবী করে শাস্তির দাবি জানান। গ্রামবাসী হাবিব উল্লাহ জানান, তাড় ছিড়ে পড়ে গেলে আমরা বিদ্যু অফিসকে জানাইলে তারা লাইন বন্ধ করতে আসেনি। তাই এই দূর্ঘটনা ঘটেছে।
গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ছারোয়ার জাহান জানান, আমি ঘটনাটি শুনে বিষয়টি তদন্ত করার জন্য ২ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করেছি। পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে গেলে স্বজনরা দোষীদের বিচারের দাবী জানান।



