বিশনন্দীতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

282
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বিকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নির্দেশনায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি আবুল কাশেম ফকির, বিশনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন হানজালা, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মুজিবর রহমান, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মোল্লা মোঃ তুষার মিয়া, বিশনন্দী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মান্নান এবং এবং শাহাবুদ্দিন মিয়া প্রমুখ। মিছিল বিশনন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।