স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান শিকারীর সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) এর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিদ্দিক, এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মহামাদুল্লাহ লিটন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার ভূঁইয়া, জসীম উদ্দীন, মনির হোসেন, হাবিবুর রহমান হাবিব, আলমগীর দেওয়ান ও আবুল হোসেনসহ সহ উপজেলা ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।



