ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিআরটিএ – এর চেয়ারম্যান গৌতম পাল এর মাতৃদেবী নমিতা রানী পাল (৭৫) শনিবার সকাল ৮ টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। একই দিনে পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার লাধুরচর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ছেলে গৌতমপালসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আড়াইহাজার উপজেলার পক্ষ হতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একই দিনে পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার লাধুরচর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।



