আড়াইহাজারে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি এনায়েত হোসেন

204
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েত হোসেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে মনোহর দেশ স্বর্গীয় হারাধন পালের পূজামন্ডপ ও বালিয়াপাড়া গোপীনাথ জিও আখড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ওসি মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, আড়াইহাজারে শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলা প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ডপগুলোতে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়া কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, হাজার বছর ধরে আড়াইহাজারে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে এই উৎসব।