ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ৬শ অবৈধ গ্যাস—সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাড়ে ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া নেতৃত্ব দেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান , আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় ৬ কিলোমিটার স্থান থেকে ৬শ গ্রাহকের আবাসিক চুলার অবৈধ গ্যাস—সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি সংযোগে ব্যবহৃত পাইপ উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় অভিযানে আড়াইহাজার শাখার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, স্থানীয় দালাল চক্র টাকার বিনিময়ে এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকেন। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন আড়াইহাজার থানা পুলিশ।



