দেশবাসীকে মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের ঈদুল আযহার শুভেচ্ছা

532
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার আড়াইহাজারসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। “কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা হলো কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সস্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদ্যাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়নে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা এবং আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করে সকলকে জানাই ঈদ মোবারক। তিনি দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।