আড়াইহাজারে একটি টেক্সটাইল মিলে আগুণ, কোটি টাকার সম্পদ ভস্মীভূত

438
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সুতা তৈরির একটি টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে টেকপাড়া এলাকায় অবস্থিত জামাল মোল্লার রিসাইকেল টেক্সটাইল মিলে এ আগুনের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় জামাল মোল্লা রিসাইকেল টেক্সটাইল মিল নামের একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন কারখানার পুরো শেডে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে টিন শেডে থাকা সুতা ও তুলাসহ ২টি সুতার মেশিন পুড়ে গেছে। তবে মিলের মালিক সাদ্দাম হোসেন আগুন নিয়ন্ত্রনের সময় আহত হয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মাািলক পক্ষ দাবী করছে পুড়ে যাওয়া ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লাখ। তবে তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির কারণ নিরুপণ করা হবে।