ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি আহসান উল্লাহ

475
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ। তিনি বলেন, কোরবানির ঈদে বিভিন্ন হাট বাজার থেকে কোরবানির পশু ক্রয় করে ধর্মপ্রাণ মুসুল্লিরা ব্যস্ত থাকে। সেই জন্য কোরবানির হাটের নিরাপত্তার জন্য প্রতিটা হাটে পুলিশ মোতায়ন করা হয়েছে। সেই সাথে কমিটির মাধ্যমে জাল টাকা সনাক্ত করার মেশিন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। কোরবানির পশু এবং মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌছানোর জন্য রাস্তাঘাটেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ছিনতাই এর কবল থেকে বাঁচার জন্যে পুরো উপজেলাকে পুলিশি নেটওয়ার্কে নিয়ে আশা হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করছি ঘটবেও না। তিনি সবার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন।