আড়াইহাজারবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ সায়মা আফরোজ ইভা

163
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ত্যাগের মহিমায় উদ্ভাসিত  হয়ে মানুষের কল্যাণে আত্ম নিয়োগে আড়াইহাজার বাসীর প্রতি আহবান জানিয়েছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।

তিনি বলেন, আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেই। তিনি কামনা করেছেন সবার সুস্থতা ও নিরাপদ জীবন।