নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হুইপ বাবু

371
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠতে। ঈদ বয়ে আনে সকলের জীবনে আনন্দ ও খুশি। ঈদের আনন্দে ত্যাগের মহিমায় আলোকিত হোক সকলের জীবন। সেই প্রত্যাশায় সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য হুইপ নজরুল ইসলাম বাবু।

আমাদের আড়াইহাজার পত্রিকার মাধ্যমে তিনি বলেন, এবারের ঈদ সকলের জন্য খুশি আনন্দ বয়ে আনুক। শুধু নারায়ণগঞ্জ নয় দেশব্যাপী ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ইসলাম ও ঈদের শান্তির বার্তা। ঈদ বয়ে আনুক আমাদের সকলের জীবনের অনাবিল আনন্দ ও সুখধারা । সমাজ থেকে ঈদকে কেন্দ্র করে দূর হয়ে যাক সকল অমানিশা। নারায়ণগঞ্জ ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।