আড়াইহাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন

423
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
সাইফুল ইসলাম স্বপন আমাদের আড়াইহাজারের মাধ্যমে আড়াইহাজার বাসীকে বলেন, মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আমার প্রিয় আড়াইহাজারবাসী ও শুভাকাঙ্খী সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই।