ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পানিতে ডুবে তাহমিদ হোসেন নিশাদ ( ৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নিশাদ উপজেলার সদর পৌরসভার মুুকুন্দী গ্রামের নাজমুল হকের ছেলে ও গাজীপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
গাজীপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, নিশাদ মঙ্গলবার সকালে তার নানী বাড়ী একই উপজেলার বগাদী গ্রামে বেড়াতে যায়। ওই খানে গিয়ে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দিয়ে দেওয়া হয়েছে।



