ফেসবুকে ফলো করুন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :
আড়াইহাজারে পানিতে ডুবে নাজমুল (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর পৌর সভার ঝাউগড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের আয়নালের ছেলে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এই সময় সকলের অজান্তে সে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।



