আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষকের মৃত্যু

144
ফেসবুকে ফলো করুন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে মাওলানা মো: ইসরাফিল নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার টার দিকে উপজেলার সদর পৌরসভার ৮ নং ওয়ার্ড নাগড়াপাড়া কওমী মহিলা মাদরাসায় এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আঃ বাতেনের পুত্র এবং উক্ত মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, ওই সময় তিনি মাদরাসায় জেনারেটরের লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হলে মাদরাসার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাওলানা ইসরাফিলের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে বিকালে মাওলানা ইসরাফিলকে দাফন করা হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে।