আড়াইহাজারে ৬১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

330
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জাতীয় ভিটামিন-এ’প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৩০ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে  সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। এম টি ই পি আই আলমগীর হোসেন বলেন, আগামী শনিবার দিন সাড়া দেশের সাথে আড়াইহাজারেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, আড়াইহাজার উপজেলায় ২ টি পৌরসভায় মোট ৬১ হাজার শিশুকে ২৮৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যেই উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা নির্দিষ্ট বয়সের সকল শিশুকে ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ১ জু শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালিহা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুলে আলম মোল্লা, পরিসংখ্যান বিদ মাহমুদুল হাসান প্রমুখ।
আড়াইহাজারে ৬১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে জাতীয় ভিটামিন-এ’প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। এম টি ই পি আই আলমগীর হোসেন বলেন, আগামী শনিবার দিন সাড়া দেশের সাথে আড়াইহাজারেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।