আড়াইহাজারে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

218
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সর্বজনীন পেনশন স্কিম, মাদক, কিশোর গ্যাং ও স্মার্ট কৃষক বিষয়ক প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  লাক মিয়ায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ইশতিয়াক অহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, কিশোর গ্যাং, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা উন্নয়নকল্পে সকলকে সজাগ থাকতে হবে। সর্বজনীন পেনশন স্কীম সেবায় সকলকে উৎসাহীত করে আগামীর ভবিষৎকে উজ্জ্বল করতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কে কৃষি আবাদ বাড়াতে হবে। কারণ অধিক উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। অনুষ্ঠানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।