ফেসবুকে ফলো করুন
অনলাইন ডেস্ব: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।
অন্যান্য পদের জয়ী হয়েছেন- সহ-সভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো: সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন (ফ্লোরা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ।



