দাসিরদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

282
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পানিতে ডুবে সাদিকুর রহমান( ৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিকুর ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিশুটির বাবা প্রতিদিনের মতো কাজ করতে চলে যায়। মা ডাক্তার দেখাতে উপজেলা সদরে চলে যায়। এই সুযোগে স্থানীয় কয়েকটি শিশুর সাথে দুপুর ২টার দিকে গোসল করতে যায়। এর পর আর সে বাড়ী ফিরেনি। শিশুটির মা বাড়ীতে এসে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সন্ধ্যার পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়।