ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল (৩৫) ও তার মা খোদেজা ওরফে খুদুকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ওই গ্রামের মৃত বছু সিকদারের ছেলে এবং খোদেজা বছু সিকদারের স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, রুবেল তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন তার রুবেল তার মাকে নিয়ে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। এমনকি তার আস্তানায় নারী ব্যবাসাও হয়ে থাকে বলে একটি সুত্র জানায়। তাছাড়াও ডাকাতদল এখানে আস্তানা গড়ে তুলছে। এই সকল খবরের সত্যতা পেয়ে পুলিশের একাধিক টিম রুবেলের বাড়ী ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।



