আড়াইহাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

259
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব মোল্লা, সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, ওসি আহসান উল্লাহ, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ডালিম, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহান শাহ ভুইয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ মুজিবনগর দিবসের গুরুত্ব তলে ধরে বক্তব্য প্রদান করেন । তিনি বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙ্গালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফল পরিণতি ঘটে।