জালাকান্দি থেকে অটো চোর গ্রেফতার

322
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা পুলিশ শাহআলম নামের এক অটো চোরকে গ্রেফতার করেছে। রোববার উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহআলম নরসিংদী সদর উপজেলার নবীপুর গ্রামের আশ্রব আলীর ছেলে। তার স্বীকারোক্তি মোতাবেক জালাকান্দি থেকে একটি অটো উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশের নিকট গোপনে খবর আসে জালাকান্দি গ্রামে এক ব্যাক্তি অটো চুরি করে এনে বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে একটি অটো উদ্ধার করা হয়।