স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঈদুল ফেতর নামাজ শেষে রসুলপুর উওর পাড়ার মাসুদ রসুলপুর চা দোকানে সামনে গিরারেট খাওয়ার সময়ে রসুলপুর দক্ষিনপাড়া ওমর ফারুক সিখারেট দুরে গিয়া খাওয়ার জন্য বলায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে উওর পাড়ার মাসুদ মিয়া বাড়ীতে গিয়া তার পক্ষের লোকজন লাঠি সোটা ও দা ছুড়া নিয়ে ঘটনাস্থলে এসে রসুলপুর দক্ষিণ পাড়ার লোকজনতের মাইরপিট ও দা দিয়ে কোপ দিয়ে তিন জন ১। সোহেল (৪৫) পিতা ওমর ফারুক ২। শরীফ (৪০) পিতা মোজ্জাম্মেল ৩। ইমন (২০) ইউনুস সর্ব সাং রসুলপুর দক্ষিন পাড়াকে গুরুতর যখম করলে দক্ষিন পাড়ার লোকজন উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলে উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ।
সংঘর্ষে উওর পাড়ার তিন জন হৃদয় (২৪), তোফাজ্জেল ও রমজান (০৮) সর্ব সাং রসুলপুর উওর পাড়া আহত হয়। রসুলপুর দক্ষিনপাড়ার লোকজন মাধবদী উপজেলা হাসপাতালে ও উওর পাড়ার আহত লোকজন আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । একটি সুত্র জানায়, যে উভয় পক্ষের মধ্যে গত এক মাস পুর্ব সংঘর্ষ হয়েছিল ,তার জের ধরে বৃহস্পতিবার আবারো সংঘর্ষ হয়। এতে একজনের কান কেটে যায়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, একজনের কানকাটা গেছে। বাকীরা তেমন আহত হয়নি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। তাই বড় ধড়নের ঘটনা ঘটেনি। এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজারে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
ফেসবুকে ফলো করুন



