স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা । শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকা তার নানা বাড়ীর পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিক রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিকু সিকদারের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ১৭/১৮ দিন আগে শিশুটি তার মায়ের সাথে উপজেলার পাচঁরুখী গ্রামে তার নানা বাড়ীতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে ব্লেড আনতে বাজারে পাঠায়। এরপর থেকে আর বাড়ী ফিরেনি। এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে তার নানাদের নতুন বাড়ীর পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে । সে সামান্য বাক প্রতিবন্ধি ছিল। মুখের কথা অষ্পস্ট ছিল। শিশুটি মাঝে মধ্যে আসলে নানার পুড়ির হোটেলে কাজ করতো।
ওসি আরও জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়া ও তার মাথায় আঘাতের চিন্হ রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আড়াইহাজারে ১০ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা
ফেসবুকে ফলো করুন



