স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলায় মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এই সংবর্ধনা প্রদান করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমিন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, আমি মুক্তিযোদ্ধাদের দেখার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। এ দেশ এনেছে মুক্তিযোদ্ধারা, দেশ গড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলেছেন।
তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা নানাভাবে মুক্তিযোদ্ধারের সম্মানিত করার চেষ্টা করেছেন এবং মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ভরসা। বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন।



