স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার বিকেলে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি কামনা করা হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান. আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমিন প্রমুৃখ। অনুষ্ঠানে হাসপাতালে কর্মরত বিভিন্ন স্টাফকে কাজের দক্ষতা মূল্যয়ন করে পুরষ্কৃত করা হয়।


