বিশেষ প্রতিনিধি :আড়াইহাজারে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
তিনি সোমবার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী বাজারে মোল্লা মার্কেটের সামেন তার নিজস্ব গরুর খামার মোসর্স আশা ডেইরী ফার্মের গরু জবাই করে কম দামে বিক্রি করছেন। গরুর মাংসের দূর্দিনে এলাকাবাসীর গরুর গোস্ত কেনার অক্ষমতার দিকে বিবেচনা করে জাতীয় সংসদের হুইপ আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে তিনি সপ্তাহে দুুদিন দিঘলদী বাজারে ৬৫০ টাকা দরে গোস্ত বিক্রি করবেন বলে জানান। সোমবার তিনি ৬৫০ কেজি মাংস বিক্রি করবেন বলে জানান।
মনিরুজ্জামান মনির আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন।
তিনি জানান, আমার নিজস্ব ফার্মে কোন প্রকার ভেজালযুক্ত খাবার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক খাবারের ভিত্তিতে বড় করে তোলা গরু স্বাস্থ্যসম্মত ও হালাল ভাবে জবাই করে ওই মাংস খানে বিক্রি করা হচ্ছে।



